লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী এম এ আরিফ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তিনি নির্বাচনী গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।
সদর উপজেলার শাকচর, চর রমনীমোহন ও চর রুহিতা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন আরিফ। এর আগে কাচারীবাড়ী থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়, যা মজুচৌধুরীরহাটে গিয়ে শেষ হয়।
গণসংযোগে এম এ আরিফ বলেন, এবারের নির্বাচন জনগণের স্বপ্ন পূরণের লড়াই। পিএনপি কখনও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। জনগণ সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আমাকে বেছে নিয়েছে। নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে দৃশ্যমান পরিবর্তন আনবো।
এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ও খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এবং জামায়াত থেকে প্রার্থী হয়েছেন জেলা আমির রহুল আমিন ভূঁইয়া।
পড়ুন : লক্ষ্মীপুরে ফের অবৈধ ইটভাটায় অভিযান, ২০ দিনে উচ্ছেদ ৪০টি


