০২/০৩/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের বাহেরচর বাজারের প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিলটি করা হয়। পরে চৌরাস্তায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।

এই পথসভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি অনতিবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এতে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, রাঙ্গাবালী উপজেলা যুবদলের সদস্য সচিব মু. নিয়াজ আকন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের দলের সদস্য সচিব শাহরিয়ার সজীব মল্লিকসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

পড়ুন- খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩

দেখুন- হাদির ওপর হা/ম/লার প্রতিবাদে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন