মেটলাইফ ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বে রংপুরে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ার হাব চালু করেছে ব্র্যাক। এ ওয়ান-স্টপ প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানের চাকরির বাজারে তরুণদের সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও দিক-নির্দেশনা দিয়ে সহায়তা করা হবে। এর পাশাপাশি, তরুণদের জন্য নানা সুযোগ তৈরিতেও ভূমিকা রাখবে ক্যারিয়ার হাব।
এ উদ্যোগের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, জলবায়ু সচেতনতা বিষয়ক শিক্ষা এবং নিয়োগদাতাদের সাথে যোগাযোগ স্থাপনে কার্যকরী ভূমিকা রাখার মাধ্যমে সরাসরি ৩ হাজার তরুণ-তরুণীরকে সহায়তা করা হবে।
মেটলাইফ ফাউন্ডেশনের অর্থায়নে এ ক্যারিয়ার হাবের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি)। সমন্বিত এ উদ্যোগের লক্ষ্য দক্ষতার উন্নয়নকে ক্যারিয়ার লক্ষ্যের সাথে সমন্বযয়ের মাধ্যমে তরুণদের চাকরি ও কর্মক্ষেত্রের সাথে যুক্ত করা। এ প্রোগ্রাম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পর্যায়ে নিয়োগদাতাদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে শিক্ষা ও কাজে নিযুক্ত হওয়ার সক্ষমতার ব্যবধান কমিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্য অর্জনে টেকসই ভূমিকা রাখবে।
বাংলাদেশের মানুষকে সহায়তা করা ও আর্থিক উন্নয়নের মাধ্যমে তাদের পাশে থাকার এ উদ্যোগ মেটলাইফ ফাউন্ডেশনের অন্য অনেক উদ্যোগের মধ্যে অন্যতম।
মেটলাইফ ফাউন্ডেশন
মেটলাইফ ফাউন্ডেশনে আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক গতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে আমরা বেসরকারি সংস্থাগুলোর সহায়তায় অর্থনৈতিক অন্তর্ভুক্তি, আর্থিক সুস্বাস্থ্য ও স্থিতিশীল কমিউনিটি, এই তিনটি প্রধান কৌশলগত ক্ষেত্রে অনুদান প্রদান করি। একইসাথে, ইতিবাচক প্রভাব নিশ্চিতে মেটলাইফের কর্মীরা এতে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হন। করপোরেট অবদান ও কমিউনিটিতে সংযুক্ত হওয়ার ক্ষেত্রে মেটলাইফের দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৭৬ সালে মেটলাইফ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মেটলাইফের উপস্থিতি রয়েছে এমন কমিউনিটিকে শক্তিশালী করতে মেটলাইফ ফাউন্ডেশন ১ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে। মেটলাইফ ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন – http://www.metlife.org/
ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি)
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) দেশজুড়ে তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সম্পর্কিত বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। বিশেষ করে, যারা দুর্বল ও দুর্গম এলাকার মানুষ, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত এবং কোভিড–১৯ মহামারির কারণে দারিদ্র্যে পতিত; এ কর্মসূচিতে তাদের অগ্রাধিকার প্রদান করা হয়। দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে এসডিপি ইতোমধ্যে ৪ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। এই প্রোগ্রামে প্রশিক্ষণ শেষে ৭৮ শতাংশ শিক্ষার্থী কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম হয়, যার মধ্যে ৬০ শতাংশ শিক্ষার্থী নারী।
মেটলাইফ
MetLife Inc. (NYSE: MET), এর অংগপ্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান (“MetLife”) এর সমন্বয়ে বিশ্বের অন্যতম একটি আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি যা তার ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক গ্রাহকদের বীমা, এ্যানুইটি, গ্রুপ বীমা ও সম্পদ ব্যবস্থাপনা সেবা প্রদানের মাধ্যমে আরো বেশি আত্মবিশ্বাসী ভবিষ্যৎ পরিকল্পনা করতে সহায়তা করে। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, ল্যাটিন আমেরিকা, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে।
প্রায় ১০ লক্ষেরও বেশি গ্রাহকের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক জীবন বীমা প্রতিষ্ঠান। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.metlife.com.bd
পড়ুন: হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি
আর/


