১১/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১১/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধামরাইয়ে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৫২কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার (১৩ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা কালামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার পূর্বপাড়া এলাকার মৃত আবু মোল্লা ছেলে আক্কাস ওরফে শাকিল, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মৃত আবু সালামের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইফুল বর্তমানে ঢাকা জেলার সাভার রেডিওকলোনী এলাকায় ভাড়া বাসায় থাকেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর এলাকার মোঃ ফরিদ মিয়ার ছেলে মোঃ তারামিয়া, মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আলোকদিয়ার চর এলাকার মৃত জুরান শেখের ছেলে আরব আলী শেখ, বর্তমানে ঢাকা জেলার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের মাহফুজের বাড়ীতে ভাড়া থাকেন।

র‌্যাব ও পুলিশ জানায়, গতকাল দিনগত রাতে কালামপুর এলাকার মা ফল ভান্ডার দোকানের সামনে চেক পোষ্টের অভিযান চলাকালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি পিকআপ গাড়ীকে সিগন্যাল দিলে তারা সেই সিগন্যাল অমান্য করে। পরে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল গাড়ী নিয়ে তাদের আটক করেন। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ীতে মাদকদ্রব্য গাঁজা আছে বলে স্বীকার করে। পরে পিকআপ গাড়ী থেকে সাড়ে ৫২কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম নায়েবুল ইসলাম বলেন, কালামপুর এলাকা থেকে র‌্যাব পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫২কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাদের ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে নানা বয়সী মানুষের শ্রদ্ধা নিবেদন

দেখুন- ৫৪ বছরেও সংরক্ষণ হয়নি কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বধ্যভূমি 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন