১২/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৪:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাদির ওপর হামলায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরে সীমান্তে সর্তকতা জারি

ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশত্যাগ ঠেকাতে দিনাজপুরের হিলিসহ সীমান্ত এলাকায় সর্তকতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন।

গতকাল শনিবার বিকেলে দিনাজপুর সেক্টরের জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ১২ই ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িত আসামীরা যাতে দেশত্যাগ করতে না পারে সেজন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতায় সমস্ত সীমান্ত এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়/স্থানে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন পরিচালনার মাধ্যমে সন্দেহজনক ব্যক্তি, যানবাহন, মোটরবাইক , এলোমেলোভাবে /বিচ্ছিন্ন ভাবে চলাচলকারী ও যেকোনো ক্ষণস্থায়ী ব্যক্তিদের তল্লাশী করা হচ্ছে। শহর এলাকা গুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির দুইটি পিক-আপে টহল অব্যহৃত রাখা হয়েছে।

এদিকে দিনাজপুর সেক্টর কমান্ডারের অধীনে সীমান্তবর্তী এলাকায় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে ৩য় দিনের মতো ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন