২৬/০২/২০২৬, ১৬:২১ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৬:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় পরিবারের মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

তিনি জানান, হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। তার এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলাটির তদন্ত দায়িত্বে রয়েছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী।

পড়ুন: চানখারপুলে ৬ হত্যা: হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন