বিজ্ঞাপন

রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা

সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন। সাবমেরিনটি নভোরোসিয়েস্ক বন্দরে ছিল। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (এসবিইউ) জানিয়েছে, তাদের হামলায় সাবমেরিনটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এসবিইউ বলেছে, ইতিহাসে প্রথমবারের মতো সামুদ্রিক বেবি ড্রোন ব্যবহার করে সাবমেরিনে হামলা চালানো হয়েছে। এতে কিলো ক্লাসের এ ডুবন্ত জাহাজটি অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেছে তারা।

সাবমেরিনটিতে চারটি কালিবার ক্রুজ মিসাইল লঞ্চার রয়েছে বলে জানিয়েছে তারা। এসব লঞ্চার দিয়ে ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো হতো।

ইউক্রেনের এ দাবি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।

পড়ুন: বিজয় দিবসে প্যারাট্রুপিং: দেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন