বিজ্ঞাপন

পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‎“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা দায়রা জজ আদালত ভবনে গিয়ে শেষ হয়।

‎পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মজিবুর রহমান।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু সাঈদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

‎বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানা আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে।

‎তারা আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষ লিগ্যাল এইড সেবার মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন- নাটোরে চাল-পানি খেয়ে হঠাৎ অসুস্থ ৮ কৃষি শ্রমিক, হাসপাতালে ভর্তি

দেখুন- অল্পের জন্য এবার প্রা/ণে বেঁচে গেলেন ট্রাম্প!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন