জয়পুরহাটে নানা আয়োজনে বিএনসিসি ক্যাডেটরা বিজয় দিবস উদযাপন করেছে। জয়পুরহাটের তিনটি সরকারি কলেজের প্রায় শতাধিক বিএনসিসি ক্যাডেটের অংশগ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে জয়পুরহাট সরকারি কলেজ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে ব্যাটেলিয়ান কমান্ডার কাজী ইমরুল কায়েসের নেতৃত্বে সামরিক স্টাফ কর্পোরাল মোতালেব হোসেন, লেফটেন্যান্ট আবু রেজা মো. আমিনুর রহমানসহ বিএনসিসির অন্যান্য ক্যাডেটরা অংশ নেন।
র্যালীতে অংশগ্রহণকারী কলেজগুলো হলো- জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ এবং পাঁচবিবির মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ।
আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পড়ুন- মহান বিজয় দিবসে গাজীপুর মহানগর ছাত্রশিবিরের ম্যারাথন
দেখুন- সুদানে স/ন্ত্রা/সী হা/ম/লায় আহত সেনা সদস্যের অপেক্ষায় পরিবার


