33.3 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৬:৪৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পরিচালক বাবা ও মাকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ছেলে

খ্যাতনামা হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারকে হত্যার অভিযোগে তাদের ছেলে নিক রাইনারকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নিক রাইনারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তাকে কোনো জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, রব রাইনার (৭৮) ও তার স্ত্রী মিশেল রাইনারকে (৬৮) রোববার (১৪ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে নিজেদের বাড়িতে একাধিক ছুরিকাঘাতে নিহত অবস্থায় পাওয়া যায়। এই দম্পতির ২৮ বছর বয়সী মেয়ে রোমি রাইনারই প্রথম তাদের মরদেহ দেখতে পান।

পুলিশ আরও জানিয়েছে, পরে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পড়ুন: হত্যার হুমকি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী চমক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন