২৫/০২/২০২৬, ১৪:১০ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৪:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩৫ বছর পর ইরাকে নামলো প্রথম ইউরোপীয় বিমান

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় প্রথম কোনও বিমান অবতরণ করেছে। মঙ্গলবার গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের পরিচালিত ওই ফ্লাইট বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন

এর মাধ্যমে দেশটিতে গত ৩৫ বছরে প্রথম কোনও ইউরোপীয় বিমান অবতরণ করেছে বলে ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এজিয়ান এয়ারলাইন্সের ওই ফ্লাইট ‘ইউরোপীয় বিমান চলাচলের মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তনের’ ইঙ্গিত এবং দেশের বিমান খাতকে ঘুরে দাঁড় করানোর নতুন অধ্যায়ের সূচনা করেছে।

নিরাপত্তাজনিত কারণে ১৯৯০’এর দশকের শুরুর দিক থেকে ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ওই সময় ইরাকের দীর্ঘদিনের শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত আক্রমণ করেছিলেন।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর আগ্রাসনে সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন। এরপর দেশটিতে গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা এবং সশস্ত্র জিহাদি গোষ্ঠীর উত্থান ঘটে।

পড়ুন: ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষ আটক ভারতের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন