বিজ্ঞাপন

‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না’

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের খোলামেলা কথা বলেছেন। তার বক্তব্যে উঠে এসেছে ইন্ডাস্ট্রির সোনালী অতীত, বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের কথা।

বিজ্ঞাপন

শাকিল খান বলেন, ‘শাকিব খান আমাদের দেশেরই সন্তান। আজ আমি আছি, কাল চলে যাব এটাই নিয়ম। আমাদের কিংবদন্তি রাজ্জাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন।’

চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসা প্রসঙ্গে শাকিলের ভাষ্যে, ‘ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।’

তার কথায়, ‘আমি আগে বলেছিলাম দুই-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।’

পড়ুন: শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন