বিজ্ঞাপন

টানা তৃতীয়বার ‘দ্য বেস্ট’ বোনমাতি

ব্যালন ডি’অরের পর পুরুষ বিভাগে ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন ফরাসি তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে। একই ঘটনা ঘটেছে নারী ফুটবলেও। ‘দ্য বেস্ট’ হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি।

বিজ্ঞাপন

এ নিয়ে টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হলেন বোনমাতি। এ বছর উসমান দেম্বেলের মতোই ব্যালন ডি’অরও জিতেছেন তিনি।

ব্যালন ডি’অরের মতো ফিফা বেস্টেও সেরা নারী ও পুরুষ কোচ হয়েছেন ইংল্যান্ড জাতীয় নারী দলের সারিনা ভিগমান ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজি কোচ লুইস এনরিকে।

সান্তিয়াগো মঁতিয়েল জিতেছেন পুসকাস অ্যাওয়ার্ড। মে মাসে ইন্ডিপেনদিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্ডিপেনদিয়েন্তের হয়ে বক্সের বাইরে থেকে নেওয়া তার অবিশ্বাস্য ওভারহেড কিকই এনে দিলো এই সম্মান।

নারী ফুটবলে বর্ষসেরা গোলের জন্য দেওয়ামার্তা অ্যাওয়ার্ড জিতেছেন লিজবেথ ওভালে। গুয়াদালাহারার বিপক্ষে তিগ্রেসের হয়ে করা চোখধাঁধানো স্করপিয়ন কিক-ধাঁচের ফিনিশিংয়ের জন্যই এই স্বীকৃতি পেয়েছেন মেক্সিকান ফরোয়ার্ড।

ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং। গত এপ্রিল মাসে বুন্দেসলিগার একটি ম্যাচে এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। সে সময় এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দিয়ে তার জীবন বাঁচান ডা. হারলাস-নয়কিং।

পড়ুন: শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালালদের প্রতারণা: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন