24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুর-২ ও বিলুপ্ত গাজীপুর-৬ আসনের বিএনপির ৭জন মনোনয়নপ্রত্যাশী একই মঞ্চে, ভোট চাইলেন ধানের শীষের প্রার্থী রনির জন্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ এবং বিলুপ্ত গাজীপুর ৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাতজন নেতা একই মঞ্চে উপস্থিত হয়ে ভোট চাইলেন বিএনপি মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির জন্য।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে টঙ্গী কনভেনশন হলে মহানগরীর টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভায় অংশ নিয়ে তারা রনির প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

এম মঞ্জুরুল করিম রনিকে সমর্থন দিয়ে।ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাদাত হোসেন শাহীন।

প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ বলেন, দলের ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা একযোগে কাজ করবেন।

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, সাবেক কাউন্সিলর হাসান আজমল ভুইয়া, আহাম্মেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাড. মেহেদী হাসান এলিস, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম শুক্কুর এবং আ.ক.ম মোফাজ্জল হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, রাসিদুজ্জামান কিরণ, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমান, মহিলা দলের সদস্য সচিব খাদিজা আক্তার বিনা, ওলামা দলের আহ্বায়ক কাজী মোস্তফা জামান খোকনসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় গাজীপুরের পাঁচটি থানার বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদক ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: ইসলামপুরে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল

দেখুন: সৈয়দপুরে যেভাবে পালিত হলো পবিত্র আশুরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন