24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন

ভারতের ভূখণ্ডে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় এবং বাংলাদেশের বিরুদ্ধে কথিত সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে নগরের ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কর্মসূচি চলাকালে ‘হাদির গায়ে গুলি কেন, ভারত তুই জবাব দে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে।

বক্তারা বলেন, আধিপাত্যবাদ বিরোধী নেতা হাদিকে আওয়ামী সন্ত্রাসী দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে। সেই সকল সন্ত্রাসীদের ভারত আশ্রয় দিয়ে ভুল করেছে। এর ফল ভালো হবে না। বাংলাদেশের ওপর দিল্লির কোনো তাঁবেদারি আর মানবো না। হাদি আমাদের পথ দেখিয়েছেন, কীভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যেতে হয়। এক হাদির রক্তের বিনিময়ে হাজার লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নেবে।

বক্তারা আরও বলেন, ভারতের রক্ত চক্ষু ভয় করি না। বাংলাদেশের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকালে ভারত খণ্ড খণ্ড করে দেব। ভারতে আশ্রয় দেওয়া সন্ত্রাসীদের ২৫ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা খুলনার রয়েল মোড়ে অবস্থান নেন। পরে সেখান থেকে মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সামসুর রহমান রোডে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে অবস্থান নেন তারা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কমিশন চত্বরে ব্যারিকেড দেয়।

পড়ুন- খুলনা ২ আসনে হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মনোনয়ন পত্র সংগ্রহ

দেখুন- বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করলো ভারত! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন