ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ও সাধারণ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা শহরের রাজপথে নেমে আসে।
রাত সাড়ে ১১টার দিকে শহরের উত্তর তেমুহনী শহীদ আফনান চত্বরে জড়ো হয়ে বিক্ষোভকারীরা একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার পেছনে শেখ হাসিনা ও তার দোসররা জড়িত। আমরা তাদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।
বিক্ষোভকারীরা আরও জানান, এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার হত্যাই নয়, এটি একটি আদর্শের ওপর হামলা। তাই কোনভাবেই দোষীদের ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

