বিজ্ঞাপন

‘প্রথম আলো ও ডেইলি স্টারের এই দুঃসময়ে পাশে আছে সরকার’

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে  বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় সরকার পত্রিকা দুটির পাশে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’

প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।

বার্তায় আরও বলা হয়েছে, টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা

পড়ুন: হাদির ইচ্ছে ছিল বাবার কবরের পাশে সমাহিত হওয়ার, জানাল পরিবার

দেখুন: ওসমান হাদি হ/ত্যা/র প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন