যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও আলোচিত সাবেক পৌর কাউন্সিলর হত্যাসহ ১১ মামলার আসামী জাহিদ হোসেন ওরফে টাক মিলন কে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
শনিবার (২০ ডিসেম্বর) রাত ২:৪০ মিনিট দিকে ঢাকার রামপুরা থানার জাকের গলির একটি মেস থেকে টাক মিলন এবং তার সহযোগী মাসুদ আক্তার খান বাবু কে গ্রেফতার করে ডিবি।
জেলা ডিবি পুলিশের এসআই শিবু মন্ডলের নেতৃত্বে ডিবির আভিযানিক দল এ অভিযান চালায়।
টাক মিলনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রাথমিক আইনি ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
পড়ুন- হাদির খুনীদের বিচারের দাবীতে দুর্গাপুরে সিপিবির প্রতিবাদ সমাবেশ


