২৬/০২/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলার উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে: হারুন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর উত্তেজিত জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স ও ফাঁড়ি পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। শনিবার বেলা ১২ টার দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিবাগে পুলিশ ফাঁড়ি ও বিশ্বরোড মোড়ে পুলিশ বক্স পরিদর্শন করেন। এ সময় হামলা-অগ্নিসংযোগে উস্কানিদাতাদের খুঁজে বের করার দাবি জানান তিনি। 

বিজ্ঞাপন

হারুনুর রশীদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী। ক্ষতিগ্রস্ত পুলিশ বক্স ও ফাঁড়ি তার নির্বাচনী এলাকার মধ্যে। 

পরিদর্শন শেষে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও চরম নাশকতা।

বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। যে দুটি ছেলে মারা গেছে তাদের বয়স ১৫-১৬ বছর। তাদের ড্রাইভিং লাইসেন্স ছিলো কি-না আমি জানিনা। তাদের মৃত্যুকে ঘিরে পুলিশের উপর আক্রোশের কারণ কী? কারা এই নাশকতার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে হবে।

উস্কানিদাতাদের খুঁজে বের করতে হবে। শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, হাদির মৃত্যুর সংবাদের পর ঢাকাতেও নাশকতা করা হয়েছে। এসব নাশকতার পেছনে নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্ত আছে কী-না তা খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন জায়গায় মব তৈরি করা হচ্ছে। এটা নিয়ন্ত্রন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র দেয়া হয়েছে চেহারা দেখানো জন্য নয়। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য। 

শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পরে ‘পুলিশের ধাক্কায়র তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পড়ুন- যশোরে ১১ মামলার আসামি সাবেক পৌর কাউন্সিলর টাক মিলন গ্রেফতার

দেখুন- ওসমান হাদির মৃ/ত্যু/তে পিরোজপুরে আজ রাষ্ট্রীয় শোক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন