বিজ্ঞাপন

নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগের চুড়ান্ত পর্ব শুরু

দেশের তৃণমূল ফুটবলের বিকাশে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো আজ রোববার দুপুরে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চুড়ান্ত পর্ব।

বিজ্ঞাপন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর উদ্যোগে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসূফ।

এতে বাফুফে’র সদস্য ও অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ-২০২৫ এর চেয়ারম্যান মো.মঞ্জুরুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ আজাদ, ইউসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া।

এই পর্বে বিকেএসপি’সহ দেশের বিভিন্ন জেলা পর্যায় থেকে বাছাই করা মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মাঠে নেমেছে নোয়াখালী বনাম বরিশাল। তরুণ ফুটবলারদের প্রতিভা অন্বেষণ এবং ভবিষ্যৎ জাতীয় দল গঠনের লক্ষ্যেই এই লীগ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী দিনে খেলোয়াড়, কোচ ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। সব মিলিয়ে, ইউসিবি-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লীগ উঠতি ফুটবলারদের জন্য হয়ে উঠছে নিজেকে প্রমাণের বড় মঞ্চ।

পড়ুন- ‘খেলাধুলা শরীর স্বাস্থ্য গঠনে সহায়ক ভূমিকা পালন করে’

দেখুন- হাদি হ/ত্যা/কা/ণ্ড বড় ষড়যন্ত্রের ইঙ্গিত: সালাহউদ্দিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন