জয়পুরহাটে নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ উন নবী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়াসহ প্রমুখ।
এছাড়াও সভায় জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিসহ জেলার খাদ্য উৎপাদন, প্রক্রিয়া করণ ও খাদ্য ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পড়ুন- নেত্রকোনায় পা-মুখ বাধা নিজ শয়ন কক্ষে মিললো বৃদ্ধের গলা কাটা মৃতদেহ
দেখুন- নাবিক নিয়োগে অনিয়মের অভিযোগ, মহাব্যবস্থাপকের অপসারণ দাবি


