১০/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আনন্দ র‍্যালি

আগামী ২৫শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে মেহেরপুরের গাংনীতেআনন্দ র‍্যালী হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

র‍্যালীতে অংশগ্রহণ করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, কাথুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস ওয়াহেদ বেল্টু, ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

পড়ুন- আইসিপিসি (ICPC) ঢাকা রিজিওনালে ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন নেত্রকোনা বিশ্ববিদ্যালয়

দেখুন- যেখান থেকে সারা দেশে পৌঁছায় পোশাক! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন