বিজ্ঞাপন

জনপ্রিয় র‌্যাপার উইজ খলিফার ৯ মাসের কারাদণ্ড

বিশ্বজুড়ে বহুল পরিচিত ও জনপ্রিয় মার্কিন যুক্তরাষ্ট্রের র‌্যাপার ও সংগীতশিল্পী উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন রোমানিয়ার একটি আদালত। একইসঙ্গে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে এবং কারাগারে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে এ তারকাকে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঞ্চে গাঁজা সেবনের অভিযোগে কারাদণ্ড দেয়া হয়েছে উইজ খলিফাকে। গত বছর রোমানিয়ার কৃষ্ণ সাগর উপকূলের অত্যন্ত পরিচিত গ্রাম কোস্টিনেস্টিতে এক উৎসবের সময় এই মাদক সেবন করেছিলেন বলে স্বীকার করেছেন মার্কিন র‌্যাপার।

এ কারণে রোমানিয়ার একটি আপিল আদালত মাদকদ্রব্য রাখার অভিযোগে ৩,৬০০ রোমানিয়ান লেই জরিমানা করেন এবং তাকে কারাগারে সাজা ভোগ করার নির্দেশ দেয়া হয়।

আদালতে রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন উইজ খলিফা। তবে চলতি সপ্তাহের শুরুতে তাকে ক্যালিফোর্নিয়ায় র‌্যাপার ও সংগীতশিল্পী গুন্নার সঙ্গে মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। গত ১৮ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ এবং সোশ্যাল মিডিয়ায় বাড়ির ছবি ও ক্লিপ পোস্ট করেছেন তিনি।

এর আগে গত বছরের ১৩ জুলাই কনসার্টের পর পুলিশ তাকে কিছু সময়ের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরে প্রসিকিউটররা তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ওষুধ রাখার অভিযোগ তোলেন।

পড়ুন: ১৪ কেজি স্বর্ণসহ গ্রেফতার অভিনেত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন