বিজ্ঞাপন

অস্ত্রোপচার শেষে পেটে ব্যান্ডেজ নিয়েই শুটিংয়ে ইমরান হাশমি

কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদার মনোভাবের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের তারকা অভিনেতা ইমরান হাশমি। অস্ত্রোপচারের পর অল্প সময়ের মধ্যে পেটে ব্যান্ডেজ নিয়েই শুটিং সেটে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

পেশাদারিত্বের নজির গড়া ইমরান হাশমি রাজস্থানে ‘আওয়ারাপন ২’র শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে গুরুতর আহত হন। আঘাত এতটাই গুরুতর ছিল যে, শরীরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয় অভিনেতার।

সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় ইমরানকে। চিকিৎসকদের সিদ্ধান্তে করা হয় জরুরি অস্ত্রোপচার। অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন তাকে। কিন্তু বিশ্রাম নিতে নারাজ এ সেলিব্রেটি।

নায়কের অনুপস্থিতিতে শুটিং বন্ধ থাকলে প্রযোজকের বড় অংকের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে ভেবে অল্প সময়ের মধ্যেই সেটে ফেরেন তিনি।

শুটিংয়ে ফিরলেও সিনেমা সংশ্লিষ্টরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইমরানের অ্যাকশন দৃশ্য সীমিত রেখেছেন। একইসঙ্গে শুটিং শিডিউলেরও কিছু পরিবর্তন করেছেন।

পড়ুন: জনপ্রিয় র‌্যাপার উইজ খলিফার ৯ মাসের কারাদণ্ড

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন