২৭/০২/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত, আহত দুই

টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুই জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিহতরা হলেন, কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবির হোসের (১৬), কালিদাস বল্লাচালা গ্রামের মাইন উদ্দিনের ছেলে লিখন (১৬) এবং কালিদাস ফুলঝুড়ি পাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে সাব্বির আহমেদ (১৯)। নিহতের মধ্যে আবির হোসের ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতনের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং সাব্বির স্থানীয় কলেজের শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানায়- সোমবার বিকালে স্কুল শিক্ষার্থী দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেলযোগে বেড়াতে বের হন। তারা উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থী। আহতদের প্রথমে সখীপুর স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ও ঢাকা নেওয়ার পথে সন্ধ্যায় লিখন ও রাত ৯টা দিকে সাব্বির আহমেদ মারা যায়। নিহত আবিরের নানা এছাক মিয়া, কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন মোটরসাইকেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : http://অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন