০১/০৩/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় চোরাই মোবাইল ফোনের বড় চালান আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন মডেলের ২৯টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টায়  ৫৯ বিজিবির অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় ০২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে এসব মোবাইল ফোন উদ্ধার করে।
অভিযানকালে চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

পড়ুন- ২৫ তারিখ টাঙ্গাইল থেকে ঢাকায় যাবে ২০ হাজার বিএনপি নেতাকর্মী

দেখুন- ইরানের ভয়ে পগারপার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন