বিজ্ঞাপন

ব্রিটিশ রক ও ব্লুজ গায়ক ক্রিস রি আর নেই

ব্রিটিশ রক ও ব্লুজ গায়ক-গীতিকার ক্রিস রি আর নেই। তিন দিন আগে শরীরে অসুস্থতার পর মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’ এবং ‘দ্য রোড টু হেল’সহ অসংখ্য জনপ্রিয় গান করেছেন।

বিজ্ঞাপন

ক্রিস রি’র পরিবার জানায়, ‘অসীম দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় ক্রিসের মৃত্যু ঘোষণা করছি। দীর্ঘ নয় মাসের অসুস্থতার পর তিনি আজ হাসপাতালে শান্তিপূর্ণভাবে প্রয়াত হয়েছেন। এসময় তার পরিবার পরিজনেরা ঘিরে ছিল।’


রিয়া ৩৩ বছর বয়সে অগ্ন্যাশয় ক্যান্সারে আক্রান্ত হন। পরে তার অগ্ন্যাশয় অপসারণ করান। অসুখের বিরুদ্ধে লড়ে তিনি মোট নয়টি অস্ত্রোপচারের সম্মুখীন হন। ২০১৬ সালে স্ট্রোক হওয়ার এক বছর পর তিনি ‘দ্য রোড সঙ্গস ফর লাভার্স’ লাইভ ট্যুর চালিয়ে গেছেন। ২০১৭ সালে অক্সফোর্ডের নিউ থিয়েটারে এক কনসার্টের সময় তিনি স্টেজে অচেতন হয়ে পড়েন।

পড়ুন: অ্যাশেজে কামিন্সকে নিয়ে সিদ্ধান্ত জানাল অস্ট্রেলিয়া

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন