মার্কিন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর দায়ে জনপ্রিয় সংগীতশিল্পী কাতা হে’কে গ্রেফতার করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীত প্রতিযোগিতা ‘দ্য ভয়েস’-এর প্রাক্তন প্রতিযোগী। স্থানীয় সময় ১৭ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। একই দিন ওসেজ কাউন্টি জেলে রাখানো হয় তাকে।
বিজ্ঞাপন
জেলের ওয়েবসাইটে তার বিরুদ্ধে ন্যায়বিচার থেকে পলায়নকারী ও টেনেসি থেকে হোল্ড হিসেবে অভিযোগ উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার হওয়ার একদিন আগে টেনেসির গুডলেটসভিল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকদের সহায়তা চেয়ে পোস্ট করে। পুলিশ জানায়, ‘কাটা হাডলেস্টনকে খুঁজে বের করার জন্য আমরা জনসাধারণের সাহায্য চাইছি। তার বিরুদ্ধে লং হলো পাইকের কাছে গাড়ি দুর্ঘটনায় হত্যার অভিযোগ রয়েছে।’
পড়ুন: অ্যাশেজে কামিন্সকে নিয়ে সিদ্ধান্ত জানাল অস্ট্রেলিয়া
আর/


