১০/০২/২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আখাউড়া থেকে ঢাকায় যাবে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর আখাউড়া উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।

বিজ্ঞাপন

ট্রেন ও বাসসহ বিভিন্ন যানবাহনে তাঁরা ঢাকায় গিয়ে তাঁকে অভ্যর্থনা জানাবেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু।


এর আগে আনন্দ মিছিলটি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে পৌর শহরের সড়কবাজারসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর আলী শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।


মিছিলে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, সহ-সভাপতি বাহার মিয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক নুর আহমেদ ভূঁইয়া জাবেদ, সদস্য সচিব হুমায়ুন রহমান ভূঁইয়া নয়নসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পড়ুন- দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: সিরাজগঞ্জ থেকে ঢাকায় প্রস্তুত বিশাল জনসমুদ্র

দেখুন- শরীয়তপুরে মুখোমুখি বিএনপি-এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন