১৪/০২/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৪/০২/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কাতারে দুর্ঘটনায় বোয়ালখালীর রিপনের মৃত্যু


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফ (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কাতারের স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির আল খোর নামক এলাকায় রাস্তা পার হতে গেলে তাকে একটি ল্যান্ড ক্রুজার গাড়ি চাপা দেয়।তাতে ঘটনাস্থলেই প্রাণ হারান রিপন।
রিপন উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে বড় রিপন।
কাতারে থাকা রিপনের বোনের স্বামী মো. সাইফুদ্দিন বলেন, রিপন বাসা থেকে নাস্তা করতে বের হয়েছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে সে। তার মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রিপনের প্রতিবেশি মো. আরমান জানান, গত বছরের রমজান মাসে রিপন কাতার গিয়েছিলেন। সেখানে একটি কোম্পানিতে সে চাকরি করতো।

পড়ুন: গণতন্ত্রকামী সবার এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

দেখুন: ঘরের চালায় ঢিল, চিৎকার করায় প্রবাসীর স্ত্রীকে হ/ত্যা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন