বিজ্ঞাপন

মেহেরপুরে বাবাকে হারানোর শোক সইতে না পেরে মৃত্যুর কাছে হার মানল শিশু তানহা

মেহেরপুরের গাংনী উপজেলায় হৃদয়বিদারক এক সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানোর একদিন পর মৃত্যুর কাছে হার মানল দেড় বছরের শিশুকন্যা তানহা। একই দুর্ঘটনায় নিহত হন তার বাবা তুহিন হোসেন (৩২)। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তুহিন হোসেন তার স্ত্রী তমা খাতুন (২৫) ও দেড় বছরের কন্যা তানহাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে গাংনী–কাথুলী সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ইঞ্জিনচালিত ইটবাহী ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তুহিন হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হন তার স্ত্রী তমা খাতুন ও শিশুকন্যা তানহা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে আহত মা ও শিশুকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে দেড় বছরের শিশু তানহার মৃত্যু হয়। বাবাকে হারানোর শোকের রেশ কাটতে না কাটতেই শিশুর এমন করুণ মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আহত তমা খাতুন।
স্থানীয়রা অভিযোগ করেন, গাংনী–কাথুলী সড়কে অবৈধ ইঞ্জিনচালিত ট্রলির দৌরাত্ম্য দীর্ঘদিনের। প্রশাসনের নজরদারির অভাবে এসব যানবাহন অবাধে চলাচল করছে, যার ফলে প্রায়ই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অবৈধ ইঞ্জিনচালিত ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রলির চালক পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরের গাংনী হাইস্কুলে গ্রিল কেটে চুরি

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন