০১/০৩/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহ

চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেত্রী মিলিমা ইসলাম বিশ্বাসের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয় থেকে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে তার সমর্থকরা আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মিলিমা ইসলাম বিশ্বাস ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক নেত্রী, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

এর আগে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের প্রাথমিক মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামান।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান জানান, চলমান সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ও তাদের সমর্থকেরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। নির্ধারিত সময়ের মধ্যেই এসব ফরম জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। এ নিয়ে চুয়াডাঙ্গার দুটি আসনে ৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক
রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বেল্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল খালেক ও জেলা ছাত্রদলের সহ সভাপতি ইনতেয়ার হোসেন ইরন।

পড়ুন: সুনামগঞ্জে বিএনপির চূড়ান্ত প্রার্থী আনিসুল, নুরুল, কয়ছর ও মিলকে ঘোষণা

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন