২৭/০২/২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মনোনয়ন সংগ্রহের দিনই গ্রেপ্তার স্বতন্ত্র প্রার্থী হেলাল, বিস্ফোরক মামলায় কারাগারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আসার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ-১ (ডিবি)-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাতে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালে অনুষ্ঠিত মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন। তবে একই বছরের ১৯ আগস্ট সরকার তাকে ওই পদ থেকে অপসারণ করে।

সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন হেলালুর রহমান হেলাল। মঙ্গলবার তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার প্রার্থী হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এর পরই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আব্দুল কাইয়ুম জনকণ্ঠকে জানান,“চলমান ডেভিল হান্ট-২ অভিযানের অংশ হিসেবে শহরের মৃধাপাড়া এলাকা থেকে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেপ্তার করা হয়। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

পড়ুন: সুনামগঞ্জে বিএনপির চূড়ান্ত প্রার্থী আনিসুল, নুরুল, কয়ছর ও মিলকে ঘোষণা

দেখুন: ‘বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে ৩ বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন