দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। তবে এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে সিনেপাড়ায়।
শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি।
আর সেই রাজকীয় বিয়ের আগে এবার ‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমালেন তারা। বলিউড ও দক্ষিণী সংবাদমাধ্যমগুলোর দাবি, বুধবার গভীর রাতে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের নজর এড়াতে বেশ সতর্ক ছিলেন তারা।
দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি এবং মুখে কালো মাস্ক। একেবারে সাদামাটা বেশে বিমানবন্দরে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি। ক্যামেরা এড়িয়ে তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও সামাজিক যোগাযোগমা ধ্যমের কল্যাণে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়।
পড়ুন: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর সড়কে গাড়ি নেই, সাধারণ যাত্রীদের ভোগান্তি
আর/


