২৮/০২/২০২৬, ১২:২০ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১২:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভোলা- ৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছন অধ্যক্ষ মোস্তফা কামাল

ভোলা- ৪ ( চরফ্যাশন ও মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভোলা জেলা জামায়াত ইসলামীর সাবেক আমীর জামায়াত কর্তৃক মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকাল ১০ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের কে বলেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখল মুক্ত বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। বেকার সমস্যা সমাধানসহ চরফ্যাশন উপজেলাকে আধুনিক পর্যটন নগরী ও মেঘনা নদী থেকে ভোলাকে রক্ষা করা হবে তার মুল লক্ষ।

৮ দলীয় জোটের প্রসঙ্গে তিনি বলেন জোট যাকে মনোনয়ন দেবে তিনি তার সাথেই কাজ করবেন। তবে তিনি তার আসনে জোটের পক্ষ থেকে মনোনয়নের শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন।

এ সময় তার সাথে ছিলেন জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মীর শরিফ হোসাইন,ও চরফ্যাশন আইনজীবী সমিতির সহসভাপতি জামায়াত নেতা সিনিয়র আইনজীবী এডভোকেট তরিকুল ইসলাম প্রমুখ।

পড়ুন: একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই : তারেক রহমান

দেখুন: বিমানবন্দর থেকে সমাবেশস্থলের পথে তারেক রহমান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন