২৭/০২/২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরের কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় ইয়াসিন এন্টার প্রাইজ নামক ঝুট গোডাউনে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়া বাড়ির ছাপড়া
মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৩ টার সময় কোনাবাড়ী থানাধীন বাগানবাড়ী এলাকায় ছাপড়া মসজিদ সংলগ্ন ইয়াসিন এন্টারপ্রাইজ নামক একটি গোডাউনে আগুন লাগে। পরে তা মূহুর্তের মধ্যে পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পডলে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সহয়তায় সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

সারাবো মর্ডান ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান,আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী ও মর্ডান ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ড্রামপিংয়ের কাজ চলছে। তিনি বলেন,পানি সংকট থাকায় আগুন নেভাতে বেক পোহাতে হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে।

পড়ুন- ৩০০ ফিটে পরিচ্ছন্নতায় নামলেন বিএনপি নেতা কর্মীরা

দেখুন- জাপানে নাগরিকত্বে কড়াকড়ি: বসবাসের মেয়াদ বেড়ে ১০ বছর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন