বিজ্ঞাপন

কৈলাস খেরের কনসার্টে উন্মত্ত জনতার তাণ্ডব, থেমে গেল অনুষ্ঠান

ভারতের গোয়ালিয়রে প্রখ্যাত সংগীতশিল্পী কৈলাস খেরের কনসার্টে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দর্শকদের অনিয়ন্ত্রিত আচরণে ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করেন এই জনপ্রিয় গায়ক। সম্প্রতি দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘটে এ ঘটনা। 

বিজ্ঞাপন

ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে কৈলাস খের গান শুরু করতেই একদল দর্শক নিরাপত্তার ব্যারিকেড ভেঙে হঠাৎ মঞ্চের খুব কাছে চলে যান; নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে মঞ্চ ঘিরে ফেলেন তারা। দর্শকদের এমন হুড়োহুড়িতে শিল্পী ও তার বাদ্যযন্ত্রের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে অনুষ্ঠানটি থেমে যায় হয়।

পরিস্থিতি বেগতিক দেখে গান থামিয়ে দর্শকদের শান্ত হওয়ার অনুরোধ করেন কৈলাস খের। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে বলেন, ‘কেউ যদি আমাদের সামনে কিংবা বাদ্যযন্ত্রের কাছাকাছি আসার চেষ্টা করেন, তবে আমরা অবিলম্বে অনুষ্ঠান বন্ধ করে দেব। আমরা শ্রোতাদের সবসময় সম্মান করি, কিন্তু আপনাদের বর্তমান আচরণ পশুর মতো।’

এরপর এই শিল্পী উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বারবার অনুরোধ করেন। তবে জনতাকে শান্ত করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠানটি আর চালিয়ে যাননি এই শিল্পী।

ভিডিওতে আরও দেখা যায়, কৈলাস খের এবং তার দলের সদস্যরা নিরাপত্তার কথা ভেবে মঞ্চ থেকে নেমে যাচ্ছেন। প্রিয় শিল্পীর অনুষ্ঠানে দর্শকদের এমন অপেশাদার ও বিশৃঙ্খল আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা।

পড়ুন: বিপিএলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন নান্নু

দেখুন: সরাসরি: শহীদ জিয়ার সমাধিস্থলের পথে তারেক রহমান |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন