বিজ্ঞাপন

চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর ) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লবের ২০২৫ সালের সভাপতি রহিম বাদশা।

সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচিত ঘোষণা করা হয় এবং অনুমোদন করা হয়। এ সময় হাত তালি দিয়ে নতুন পরিষদকে সবাই অভিনন্দন জানান। সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬খ্রি. পরিষদের নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) ও সাধারণ সম্পাদক হলেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিদায়ী সভাপতি রহিম বাদশা। সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়।

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, এ কে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক এবং কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, অ্যাড. শাহজাহান মিয়া, রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন, ওয়াদুদ রানা ও জাকির হোসেনসহ সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

পড়ুন- অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩, প্রাইভেটকার সহ বিপুল মালামাল জব্দ

দেখুন- শহিদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন