২৩/০২/২০২৬, ১৩:২০ অপরাহ্ণ
31.1 C
Dhaka
২৩/০২/২০২৬, ১৩:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ওসমান হাদি হত্যা: হামলাকারীর ২ সহযোগী ভারতের মেঘালয় থেকে আটক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপির এ কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুজনকে আটক করেছে ভারতের পুলিশ।

তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যার পরিকল্পনা পূর্বপরিকল্পিত। শুটার ফয়সালকে সহায়তাকারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে ও ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।

পড়ুন: আজ দেশের ৮ বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন