১০/০২/২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৭:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মনোনয়ন দাখিল করলেন বিএনপির প্রার্থী শ্যামল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিজ্ঞাপন

রোববার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান-এর কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহ-সভাপতি এবিএম মমিনুল হক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা।

পড়ুন- দল ও শরীয়তপুরবাসীর আস্থায় আবেগে আপ্লুত মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু

দেখুন- পার্কিং ফি এর নামে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন