১০/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গোর-এ-শহীদ বড় ময়দানে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন


বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপ-মহাব্যাবস্থাপক মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, বিসিক প্রধান কার্যালয় ঢাকা হতে আগত বিপনন বিশ্লেষক রাকেশ রঞ্জন নাগ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক চারু বর্মন। মেলায় প্রতিষ্ঠিত উদ্যোক্তা শিউলি আক্তার ও তারেক আজিজ তাদের অভিজ্ঞতা তুলে বক্তব্য রাখেন।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।

১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় ৭০টি ষ্টল উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন আপনাদের সন্তানে কে বলুন চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে। তখন আপনি নিজেই আরও ১০ জনকে চাকুরী দিতে পারবেন। এই মেলার উদ্দেশ্য হলো পরিবেশকে নির্মল রাখা। দেশের বিভিন্ন স্থান হতে আগত উদ্যোক্তারা একে অপরের সাথে এই মেলায় তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের সাথে সাথে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। শেষে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে নৃত্য বিতান তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

পড়ুন- বেগম জিয়ার আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম

দেখুন- নোয়াখালীতে স্বাক্ষ্য ছাড়াই ভুয়া প্রতিবেদন, নিরপরাধ ব্যক্তিরা জেলে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন