০৯/০২/২০২৬, ১৬:১৭ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। 

বিজ্ঞাপন

রোববার বেলা দুপুর ১২ টায় জেলা প্রশাসক কার্যালয়ে  মনোনয়ন পত্র গ্রহণ করেন পটুয়াখালী জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান। প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর সাথে ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাড. তৌফিক আলী খান কবির ও অ্যাড. আনিসুর রহমান।

মনোনয়ন দাখিলের পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নেছারুল্লাহ। এ দোয়া মোনাজাতে বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনের পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার সম্মানিত  ভোটার সাধারণসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

পড়ুন- নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দেখুন- দলীয় সিদ্ধান্ত মেনে নুরকে বরণ করে নিলো গলাচিপা বিএনপির একাংশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন