১৭/০২/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আনোয়ার হোসেন মঞ্জুর প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দোসর ও জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে আনোয়ার হোসেন মঞ্জুরের প্রার্থিতা বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ছাত্র-জনতা। ‎রবিবার (২৮ ডিসেম্বর) বিকালে পিরোজপুর সিও অফিস চত্বর থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎এসময় বিক্ষোভকারীরা আইনের ঊর্ধ্বে কেউ নয়, ছাত্র-শ্রমিক জনতার খুনি, গণহত্যাকারীর প্রার্থিতা বাতিল চাই, খুনি হাসিনার দোসরকে গ্রেপ্তার কর ইত্যাদি স্লোগান দেন।

‎মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, একাধিক মামলার আসামি এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত আনোয়ার হোসেন মঞ্জুরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং তার প্রার্থিতা বাতিল করতে হবে।

‎এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো গণহত্যাকারী বা তার সহযোগীদের রাজনীতিতে থাকার অধিকার নেই। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

‎পড়ুন : পিরোজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন