হবিগঞ্জের ৪টি আসনে ২৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। শেষ দিনে এসে এসব প্রার্থী রিটার্ণিং অফিসার ও সহকারি রিটার্ণিং অফিসারদের কার্যালয়ে তাদের মনোনয়ন জমা দেন। এর মধ্যে
হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। তারা হচ্ছেন বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) শেখ সুজাত মিয়া, বাংলাদেশ জাসদের কাজী তোফায়েল আহমদ, খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম মীরপুরী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ শাহজাহান আলী।
হবিগঞ্জ-২ আসনে জমা দিয়েছন ৬ জন। তারা হচ্ছেন বিএনপি প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমদ রুপক, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা নোমান আহমদ ছাদিক, বাসদের লোকমান আহমেদ তালুকদার।
হবিগঞ্জ-৩ আসনে ৭ জন। তারা হচ্ছেন বিএনপি প্রার্থী আলহাজ¦ জি কে গউছ, জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদশের মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান, জাতীয় পার্টির আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. শাহিনুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ার।
হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন প্রার্থী। তারা হচ্ছেন বিএনপির এসএম ফয়সল, খেলাফত মজলিশের ড. আহমেদ আব্দুল কাদের বাচ্চু, আমার বাংলাদেশ পার্টির মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন, স্বতন্ত্র মো. মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র সালেহ আহমদ সাজন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহাম্মদ রেজাউল মোস্তফা, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মো. আল আমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, বাসদ মো. মুজিবুর রহমান।
পড়ুন : এক বছর ধরে সরকারি বরাদ্দ থেকে বঞ্চিত ইউপি সদস্য,ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ


