১৭/০২/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৭/০২/২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভুট্টোর মনোনয়ন পত্র দাখিল

ঝালকাঠি -২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন এর কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইলেন ভুট্টো বলেন, ঝালকাঠি – নলছিটির মানুষ দীর্ঘ ১৭ টি বছর উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগন ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগনের সরকার গঠন করবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ সৈয়দ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এলিন সরদার, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাডঃ আক্কাস সিকদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান বাপ্পি, নলছিটি উপজেলা বিএনপির সহ- সভাপতি শহিদুল হক সহিদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু সহ অন্যান্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : ‎ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভূট্টো‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন