কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর ঢাকার একটি বেসরকারি হাসপাতাল ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রায়হান কবীর কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।
সোমবার ২৯ ডিসেম্বর রাতে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান।
জানা গেছে,জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর দীর্ঘ দিন ধরে হার্টের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে ভুগেছিলেন। দেশের বাইরে গিয়ে একাধিকবার চিকিৎসা নিয়েছেন তিনি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভার প্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমানের দেশ প্রত্যবর্তনের অনুষ্ঠানে ঢাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন।পরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।রায়হান কবীরের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শোক সন্তোপ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা একজন ত্যাগি সহযোদ্ধাকে হারালাম। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক (আমিন)।
পড়ুন : কুড়িগ্রামে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন প্রার্থীরা


