বিজ্ঞাপন

খালেদা জিয়ার জানাজা আগামীকাল দুপুরে মানিক মিয়া এ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) না ফেরার দেশে চলে গেছেন। মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে।

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার বাদ যোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন।

পড়ুন: গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন