আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লার ১১ টি আসন থেকে নির্বাচনে অংশ নিতে জেলার ১১টি সংসদীয় আসনে মোট ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মনোনয়ন দাখিল করেন মোট ১১৪ জন। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন হওয়ায়, এ দিন বিভিন্ন আসনের প্রার্থীদের জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন৷
এ দিন সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন উপজেলাসহ জেলা পর্যায়েও মনোনয়ন জমা দেওয়ার হিড়িক দেখা যায়। সরেজমিনে দেখা যায়, কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের দলবল নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এসময়, জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কাছে প্রার্থীরা একে একে মনোনয়নপত্র জমা দেন ও উৎসবমুখর পরিবেশে কার্যালয় ত্যাগ করেন।
কুমিল্লার ১১টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পর্যায়ক্রমে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে ১৪ জনের মধ্যে ১২ জন জমা দিয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ রিপাবলিকাল পার্টির মোঃ আবুল কালাম, খেলাফত মজলিশের সৈয়দ আবদুল কাদের জামাল, এবি পার্টি থেকে মো. সফিউল বাশার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. বশির আহমেদ, জাতীয় পার্টির সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহসান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল এর (বাসদ) বড়ুয়া মনোজিত ধীমান। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন, খন্দকার মারুফ হোসেন, আবু জায়েদ আল মাহমুদ, ওমর ফারুক ও কাজী মো. ওবায়েদ উল্লাহ।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১৫ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন। এরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ সেলিম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আশরাফুল আলম, জাতীয় পার্টির মোঃ আমির হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আব্দুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির মোঃ শাহাবুদ্দিন। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন মো. মনোয়ার হোসেন, মো. আবদুল মতিন, মো. রমিজ উদ্দিন।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ১৩ জনের মধ্যে ০৯ জন জমা দিয়েছেন। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ইউসুফ সোহেল। বাংলাদেশ কংগ্রেস পার্টি মোঃ খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আব্দুল কাইয়ুম। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের রিয়াজ মোহাম্মদ শরীফ। আমজনতার দলের চৌধুরী রকিবুল হক। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোঃ শরীফ উদ্দীন সরকার। বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোঃ এমদাদুল হক। গণ অধিকার পরিষদের মোঃ মনিরুজ্জামান।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১৪ জনের মধ্যে ০৮ জন জমা দিয়েছেন। এই আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী। অন্যান্য প্রার্থীরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল হাকিম, আমজনতার দলের মোহাম্মদ মাসুদ রানা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মোঃ মজিবুর রহমান, গন অধিকার পরিষদের মোঃ আঃ জসীম উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেন।
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে ১৬ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, জাতীয় সমাজতান্ত্রিক দলের শিরিন আক্তার, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রিস, জাতীয় পার্টির মোঃ এমরানুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তানজিল আহমেদ, ন্যাশনাল পিপল্স পার্টির মোঃ আবুল বাশার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আল ক্বাফি, এবি পার্টির যোবায়ের আহমেদ ভূঁইয়া।
কুমিল্লা -৬ (সদর-সদর দক্ষিণ-সিটি করপোরেশন – সেনানিবাস) আসনে ১৪ জনের মধ্যে ১১ জন জমা দিয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন কাজী দ্বীন মোহাম্মদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশীদ ইয়াছিন। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোঃ মাসুম বিল্যাহ মিয়াজী, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ ইয়াসিন, এবি পার্টির মিয়া মোঃ তৌফিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের ওবায়দুল কবির মোহন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ হারুনুর রশিদ, মুক্তি জোটের মোঃ আমির হোসেন ফরায়েজী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কামরুন্নাহার সাথী ও গণধিকার পরিষদের মোবারক হোসেন।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে ০৯ জনের মধ্যে ০৭ জন জমা দিয়েছেন। এ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রেদওয়ান আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোশারফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শামুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করবেন মাওলানা সালেহ সিদ্দিকী, মুক্তি জোটের সজল কুমার কর ও স্বতন্ত্র হিসেবে লড়বেন আতিকুল আলম।
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ১০ জনের মধ্যে ১০ জন জমা দিয়েছেন। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে লড়বেন অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। অন্যান্যরা হলেন, জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. মফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ গোলাম মোর্শেদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মোঃ আলী আশ্রাফ, জাতীয় পার্টির এইচ এম এম ইরফান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ গোলাম ছাদেক, খেলাফত মজলিসের মোঃ যোবায়ের হোসেন ও ইসলামী ঐক্য জোটের আব্দুল কাদের।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১৮ জনের মধ্যে ১৫ জন জমা দিয়েছেন। এই আসনে থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র মনোনীত পার্থী কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সরওয়ার উদ্দিন সিদ্দিকী। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ডাকসু সদস্য ড. রশীদ আহমেদ হোসাইনী ও আজিম কন্যা সামিরা আজিম দোলা ও ইয়াসির মোহাম্মদ ফয়সালা আশিক, মোঃ আবুল কাশেম, জুলফে আলী। অন্যান্যরা হলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আবু বকর ছিদ্দিক। অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মোহাম্মদ গোলাম মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ, খেলাফত মজলিসের মোঃ আব্দুল হক আমিনী, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোঃ মিজানুর রহমান চৌধুরী।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে ৯ জনের মধ্যে ৯ জনই জমা দিয়েছেন। এই আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি’র মনোনীত পার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভুইঁয়া। জামায়াতের প্রার্থী হয়েছেন মুহাম্মদ ইয়াছিন আরাফাত। অন্যান্যরা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোটের কাজী নূরে আলম সিদ্দিকী, আমজনতার দলের মোঃ আব্দুল্লাহ আল নোমান , বাংলাদেশ কংগ্রেসের হাসান আহমেদ, গণঅধিকার পরিষদের রমিজ বিন আরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ শামসুদ্দোহা। এ আসনের স্বতন্ত্র থেকে লড়াই করবেন মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া ও মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ১০ জনের মধ্যে ৯ জন জমা দিয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কামরুল হুদা। এ আসন থেকে লড়বেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যান্যরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের আফম আব্দুর রহিম, জাতীয় পার্টির মোঃ মাইন উদ্দিন, গণফ্রন্টের মোঃ আলমগীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মহিউদ্দিন শহীদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ইউসুফ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন মোঃ তৌহিদুল ইসলাম।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান জানান, জেলার ১১টি সংসদীয় আসনে ১৩৯ প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ১১৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। তবে, সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে অবশ্যই, লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নিবো।
পড়ুন- সিরাজগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
দেখুন- যশোর-১ আসনে তৃপ্তির মনোনয়ন পুনর্বহালের দাবিতে গণজমায়েত


