সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মধ্যরাতের কিছু আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকও ঢাকায় আসার কথা রয়েছে।
পড়ুন: শেষবার গুলশানে নেয়া হয়েছে খালেদা জিয়ার মরদেহ
আর/


