রাজধানীর গুলশানের বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর। দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার জানাজা।
বিএনপির আপসহীন এ নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় পৌঁছেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দেন তিনি।
পড়ুন: খালেদা জিয়ার জানাজা: মানিক মিয়া এ্যাভিনিউয়ে জনস্রোত
আর/


